সারা বাংলা
নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ওরফে ডাকাত সাহেবকে (৫০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলি করা হয় সাহেব আলীকে। গুলিবিদ্ধ সাহেব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। তারই এক সহযোগী তাকে গুলি করেন। বিস্তারিত পরে জানানো যাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সাহেব আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় র্যাব-১১ (বর্তমান এসআরবি)। অভিযানের সময় সাহেব আলীর নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের চার সদস্য আহত হন। সে সময় সাহেব আলী পালিয়ে যান। তখন থেকেই তিনি পলাতক ছিলেন সাহেব।
ডিবিসি/এসডব্লিউএন