ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক, আরব

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

সৌদি আরবে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত এক অতি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিসংক্রান্ত তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শান্তিভঙ্গের অপরাধ। এ কারণে সৌদি আরবের আইন মেনে চলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কোনো ছবি, ভিডিও বা সংশ্লিষ্ট তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।


এ ছাড়া এসব ছবি, ভিডিও ও তথ্য মোবাইল ফোনে সংরক্ষণ এবং একে অপরের সঙ্গে আদান-প্রদান থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা।
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইংয়ের নম্বর ৮০০১০০০১২৮। মৃত্যুসংক্রান্ত বিষয়ে যোগাযোগের হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০।


এ ছাড়া নিয়মিত হালনাগাদ তথ্য পেতে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পেজটির ঠিকানা: facebook.com/bdembassyriyadh।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন