ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

চকবাজারে মনজুর খান প্লাজার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চকবাজারে মনজুর খান প্লাজার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানী

চকবাজারে মনজুর খান প্লাজার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে লাগা আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ২ মিনিটে মনজুর খান প্লাজায় আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় দুই ধাপে আরও পাঁচটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তবে আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন