ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সিলেটে জলাতঙ্ক রোধে সাড়ে ৪ হাজার কুকুরকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন

সিলেটে জলাতঙ্ক রোধে সাড়ে ৪ হাজার কুকুরকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন

সারা বাংলা

সিলেটে জলাতঙ্ক রোধে সাড়ে ৪ হাজার কুকুরকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন

সিলেট ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সিলেটে এবার জলাতঙ্ক রোধে সাড়ে চার হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। নগরের সবকটি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।

সকালে জেলা ভেটেরিনারি হাসপাতালে জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতাধীন ম্যাড ডগ ভ্যাকসিনেশন অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

এ সময় তিনি বলেন, জলাতঙ্ক নির্মূলে এ রকম কার্যক্রম চলমান থাকবে। এই কর্মসূচিতে সাড়ে ৪ হাজার কুকুরকে ভ্যাকসিনেশন করবে ১২ জনের বিশেষজ্ঞ একটি দল। বেওয়ারিশ কুকুরের পাশাপাশি পোষা কুকুরকেও ভ্যাকসিনেশনের আওতায় আনতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

 

বক্তারা জানান, অসুস্থ ও গর্ভবতী কুকুরকে সতর্কতার সাথে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কুকুরের উপদ্রব দেখা গেলে হত্যা বা আঘাত না করে ভ্যাকসিনেশনের আওতায় আনার আহ্বান জানান তারা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিভাগসহ নগরভবনের কর্মকর্তারা।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন