ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের এক টিকিট ১২ জনের কাছে বিক্রি, কালু আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের এক টিকিট ১২ জনের কাছে বিক্রি, কালু আটক

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের এক টিকিট ১২ জনের কাছে বিক্রি, কালু আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি টিকিটের ফটোকপি তৈরি করে তা পরিবর্তন করে একই টিকিট ১০ থেকে ১২ জন যাত্রীর কাছে বিক্রির চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। কম্পিউটারের সাহায্যে এই জালিয়াতির সঙ্গে জড়িত রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত কালু জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

 

রেলওয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ট্রেনের টিকিট জালিয়াতির মাধ্যমে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছে। চক্রটি মূল টিকিটের ফটোকপি করে বা কম্পিউটারের সাহায্যে নাম ও তারিখ পরিবর্তন করে একাধিক ভুয়া কপি তৈরি করত। এরপর সেই ফটোকপি করা টিকিটগুলো ১০ থেকে ১২ জন যাত্রীর কাছে বিক্রি করা হতো। ফলে একই আসনে একাধিক যাত্রী ট্রেনে উঠে চরম ভোগান্তিতে পড়তেন। এমনকি আসনে বসা নিয়ে যাত্রীদের মধ্যে হাতাহাতি ও বিরোধের ঘটনাও ঘটেছে।

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, সোমবার দুপুরে স্টেশন থেকে চিহ্নিত টিকিট কালোবাজারি কালুকে আটক করার পর তার কাছ থেকে ৪০টি টিকিটের ফটোকপিসহ ৮৩টি আসনের ভুয়া টিকিট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপেও আরও বহু ভুয়া টিকিটের সন্ধান মিলেছে।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, আটক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ আসল ও নকল টিকিট উদ্ধারের পাশাপাশি একাধিক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে টিকিট সংগ্রহ করে অবৈধভাবে মজুত করার সত্যতাও পাওয়া গেছে। অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন