ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

নাপোলি ছাড়ছেন ডি ব্রুইনা, হতে পারেন মেসির প্রতিপক্ষ

নাপোলি ছাড়ছেন ডি ব্রুইনা, হতে পারেন মেসির প্রতিপক্ষ

খেলাধুলা, ফুটবল

নাপোলি ছাড়ছেন ডি ব্রুইনা, হতে পারেন মেসির প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইতালিয়ান ক্লাব নাপোলিতে কেভিন ডি ব্রুইনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী জানুয়ারির দলবদলের বাজারে বেলজিয়ান এই তারকা মিডফিল্ডারকে দলে ভেড়াতে চায় মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব সান দিয়েগো এফসি। এ লক্ষ্যে তাঁর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরার তথ্যের বরাতে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল জানিয়েছে, ডি ব্রুইনাকে দলে নেওয়ার বিষয়ে বেশ আগ্রহী সান দিয়েগো। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় তাঁর এজেন্টের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছেন ক্লাবটির কর্মকর্তারা। সেই আলোচনার ওপরই নির্ভর করতে পারে বেলজিয়ান তারকার সম্ভাব্য দলবদলের ভবিষ্যৎ।

 

দীর্ঘদিন ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলার পর ২০২৫ সালের গ্রীষ্মে ইংলিশ ক্লাবটি ছেড়ে নাপোলিতে যোগ দেন ডি ব্রুইনা। ইতালিয়ান দলটির হয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে আটটি গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল।

 

নাপোলির সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত চুক্তি রয়েছে ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর নতুন ঠিকানায় পাড়ি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

ডি ব্রুইনাকে দলে নেওয়ার চেষ্টা অবশ্য এবারই প্রথম করছে না সান দিয়েগো। ২০২৫ সালেও বেলজিয়ান তারকাকে নিজেদের দলে টানতে আগ্রহ দেখিয়েছিল এমএলএসের ক্লাবটি। সে সময় তাঁকে পেতে নাপোলি, গালাতাসারাই, ইন্টার মায়ামি এবং সৌদি আরবের কয়েকটি ক্লাবের মধ্যে প্রতিযোগিতা চলেছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের পরিবর্তে ইতালিয়ান ফুটবলকেই বেছে নেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

 

তবে এবার পরিস্থিতি বদলাতে পারে। সান দিয়েগো শহরের প্রতি ডি ব্রুইনার ব্যক্তিগত ভালো লাগা দলবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গোলের প্রতিবেদন অনুযায়ী, অবসর সময়ে ছুটি কাটাতে প্রায়ই সান দিয়েগোতে যান তিনি। শহরটির পরিবেশও তাঁর বেশ পছন্দের।

 

অবশ্য সান দিয়েগোর আগ্রহ থাকলেও জানুয়ারিতেই ডি ব্রুইনার দলবদল নিশ্চিত হচ্ছে না। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সমঝোতা হয়নি। আগামী নভেম্বরে সম্ভাব্য বৈঠকে দুই পক্ষ কতটা ঐকমত্যে পৌঁছাতে পারে, তার ওপরই নির্ভর করবে এই তারকা ফুটবলারের পরবর্তী গন্তব্য।

 

ফলে নাপোলিতে ডি ব্রুইনার অধ্যায় কতটা দীর্ঘ হবে, নাকি নতুন বছরের শুরুতেই তিনি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের ফুটবলে-সেই প্রশ্নের উত্তর জানতে আপাতত অপেক্ষা করতে হচ্ছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন