ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

আন্তর্জাতিক, পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে ইমরানের দল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের সাধারণ সম্পাদক সালমান আকবর রাজা জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি ও অন্যান্য দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান এই বিরোধ নিরসন এবং সম্ভাব্য সংঘাত এড়াতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলাম-পাকিস্তানের (জেইউআই-এফ) নেতা মাওলানা ফজলুর রহমান। সালমান আকবর রাজা জানান, প্রধানমন্ত্রী ও মাওলানার মধ্যে সব বিষয়ে ঐকমত্য হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সরকার তাদের আলোচ্যসূচি বদলে ফেলে।

 

অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ায় রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো ইচ্ছা সরকারের নেই বলে দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। প্রদেশের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার বাজেট ব্যবহারে ব্যর্থতার জন্য ১৩ বছর ধরে ক্ষমতায় থাকা পিটিআই সরকারকে দায়ী করে তিনি বলেন, সন্ত্রাস মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সুরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও পিটিআই সরকারের দীর্ঘদিনের অপশাসন ও উন্নয়নের ঘাটতির কড়া সমালোচনা করেন।

 

এদিকে গভর্নরের শাসন জারির জেরে সোমবার পেশোয়ারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও আজ মঙ্গলবার থেকে তা পুনরায় চালু করা হয়েছে। তবে জেলা প্রশাসন পেশোয়ারে সাত দিনের জন্য সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে এবং নিরাপত্তাজনিত কারণে ডেরা ইসমাইল খান জেলার সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আজও বন্ধ রেখে নির্ধারিত পরীক্ষাগুলো বাতিল করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন