ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলে গ্রেপ্তার, জাল-নৌকা জব্দ

চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলে গ্রেপ্তার, জাল-নৌকা জব্দ

বাংলাদেশ, সারা বাংলা

চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলে গ্রেপ্তার, জাল-নৌকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা ও মৎস্য আইন অমান্য করে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি মাছ ধরার নৌকা এবং ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর নৌ পুলিশ জানায়, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত বিশেষ অভিযানে এসব জেলেদের আটক করা হয়। এ ঘটনায় মোট ৯টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুর সদরে ৫টি ও মোহনপুরে ৪টি মামলা করা হয়েছে।


চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মেঘনা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্য করে যারা নদীতে ইলিশ শিকার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন