ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নেত্রকোণায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪, দল থেকে বহিষ্কার

নেত্রকোণায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪, দল থেকে বহিষ্কার

বাংলাদেশ, সারা বাংলা

নেত্রকোণায় মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪, দল থেকে বহিষ্কার

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে হিরাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আটক অন্য তিনজন হলেন হুমায়ুন কবির, মো. মানিক ও তারেক।


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে মাদকের উচ্ছিষ্টাংশ ও মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


এদিকে, মঙ্গলবার  (১৩ অক্টোবর) নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে হিরাকে বহিষ্কারের কথা জানানো হয়। পাশাপাশি ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন