ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ইলিশের উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে বিজ্ঞানীদের সাথে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইলিশের উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে বিজ্ঞানীদের সাথে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ, সারা বাংলা

ইলিশের উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে বিজ্ঞানীদের সাথে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিজ্ঞানীদের সাথে ইলিশের উৎপাদন হ্রাসের কারণ অনুসন্ধান এবং উৎপাদন বৃদ্ধির উপায় খুঁজতে কাজ করছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ বাস্তবায়ন উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ ও জনসচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীতে নাব্যতা সংকট, দূষণ, ডুবোচরসহ নানা কারণে কমেছে ইলিশের সরবরাহ। তবে শুধু সরকারি উদ্যোগে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব নয়। এজন্য মা ইলিশ ও জাটকা রক্ষায় জেলেদের সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব। এ সময় তিনি অভয়াশ্রম বাস্তবায়নে জেলেদের খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের কথাও জানান। এর আগে নদীতে অভিযান পর্যবেক্ষণ করেন মন্ত্রী।


এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ কনক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিমসহ মৎস্যজীবী ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন