ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

উখিয়ায় কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ারে করে ইয়াবা পাচার, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

উখিয়ায় কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ারে করে ইয়াবা পাচার, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশ, সারা বাংলা

উখিয়ায় কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ারে করে ইয়াবা পাচার, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে পানির নিচে ডুবিয়ে রাখা বিশেষ ক্যারিয়ারের মাধ্যমে ইয়াবা পাচারের অভিনব কৌশল শনাক্ত করেছে বিজিবি। উখিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ২ লাখ ২০ হাজার ইয়াবা ও পাচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি জানায়, ১২ অক্টোবর রাতে পালংখালী ও বালুখালী বিওপির আওতাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৯টি কপিকল, বিশেষ ধরনের ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, উচ্চক্ষমতার ব্যাটারি ও ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়।


বিজিবির দাবি, ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে ক্যারিয়ারটি পানির নিচ দিয়ে ফাইস্যা খাল হয়ে বাংলাদেশের প্রায় এক থেকে দেড় কিলোমিটার ভেতরে টেনে নেওয়া হতো। তাদের ধারণা, এ ধরনের একটি ক্যারিয়ারে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন করা সম্ভব।


মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এসব তথ্য জানান।


বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন এলাকায় প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার এবং মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৮ জনকে আটক করা হয়েছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন