ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ফেসবুকে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওর জেরে ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

ফেসবুকে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওর জেরে ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

বাংলাদেশ, সারা বাংলা

ফেসবুকে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিওর জেরে ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করেছে দলটি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার দাবি করেছে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) রাতে জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে চারিত্রিক স্খলনসংক্রান্ত অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।


দলীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আব্বাস উদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর কথোপকথনে জড়াতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।


এর আগে গত রবিবার আব্বাস উদ্দিনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি কামাল উদ্দিনকে।


তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আব্বাস উদ্দিন। তার দাবি, ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। যে মুঠোফোনে ভিডিওটি সংরক্ষিত ছিল, সেটি সম্প্রতি চুরি হয়েছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়ে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন