ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল বাসের চাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল বাসের চাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সারা বাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল বাসের চাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শাওন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন ঢাকার খিলক্ষেত বোটঘাট এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।

জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যায় শাওন। এ সময় তাৎক্ষণিকভাবে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী এবং শিক্ষকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন