ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরের  পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু

সারা বাংলা

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান নামে এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাফওয়ান ওই ইউনিয়নের ছলেনামা বাজিতপুর গ্রামের শাহিন খানের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করার একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায় সাফওয়ান।

 

পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন