ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল প্রায় ৩০০ ঘরবাড়ি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল প্রায় ৩০০ ঘরবাড়ি

আন্তর্জাতিক, এশিয়া

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল প্রায় ৩০০ ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এল নিনোর প্রভাবে সৃষ্ট ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ ঘরবাড়ি পুড়ে গেছে। দেশটির বাংকা বেলিতুং প্রদেশে এ ঘটনায় প্রায় এক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।


দক্ষিণ বাংকা জেলার প্রধান রিজা হারদাভিদ জানান, শনিবার স্থানীয় বাসিন্দারা গ্রামের দিকে আগুন এগিয়ে আসতে দেখে বহনযোগ্য পানির পাম্প দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে মনে করলেও পিটসমৃদ্ধ মাটির নিচে তা জ্বলতে থাকে। পরে বাতাসের দিক পরিবর্তন হলে আগুন দ্রুত বসতিতে ছড়িয়ে পড়ে।


দাবানলে ঘর হারানো ৫৫ বছর বয়সী লেনি জানান, সন্তানদের নিয়ে প্রাণ বাঁচানো ছাড়া কিছুই করতে পারেননি তিনি। আরেক বাসিন্দা হারিয়ানতি বলেন, প্রবল বাতাসে কাঠের তৈরি ঘরগুলো দ্রুত পুড়ে যায়। পরনের কাপড় ছাড়া তাঁর কিছুই অবশিষ্ট নেই।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংরক্ষিত এলাকার সাবেক পিটভূমিতে গত বছর আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছিল।


ইন্দোনেশিয়ায় শুষ্ক মৌসুমে নিয়মিত দাবানল হলেও এবার এল নিনোর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বনভূমি পরিষ্কারে আগুন ব্যবহারের প্রবণতাও পরিস্থিতি জটিল করেছে।


দাবানলের ধোঁয়ায় দেশটিতে কয়েক হাজার মানুষ শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বায়ুদূষণ বেড়েছে। ঘন ধোঁয়ার কারণে বোর্নিওর একটি প্রদেশে আকাশপথে পানি ছিটানোর কার্যক্রমও ব্যাহত হয়েছে।


পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে ৬০ হাজারের বেশি কর্মী মোতায়েন করেছে সরকার। কয়েকটি এলাকায় তিন মাস ধরে দাবানল জ্বলছে।


সূত্র: দ্য গার্ডিয়ান


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন