ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ময়দায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল ফুচকা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ময়দায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল ফুচকা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সারা বাংলা

মানিকগঞ্জে মেয়াদোত্তীর্ণ ময়দায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল ফুচকা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল ব্যবহার করে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়রা এলাকার ‘শফিকুল ফুচকা’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এর আগে একই দিন সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে অভিযান চালানো হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে ফল বিক্রির অপরাধে ‘আফজাল ফল ভান্ডার’-এর মালিক আফজাল হোসেন ও ‘ইয়াসিন ফল ভান্ডার’-এর মালিক ইয়াসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগমসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন