ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ক্রিকেট

ব্যাট ও গ্লাভস হাতে লিটনের অনন্য বিশ্ব রেকর্ড

ব্যাট ও গ্লাভস হাতে লিটনের অনন্য বিশ্ব রেকর্ড

খেলাধুলা, ক্রিকেট

ব্যাট ও গ্লাভস হাতে লিটনের অনন্য বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরির ইনিংসের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসাল (৮টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং) করে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের লিটন দাস।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে এই অনন্য কীর্তি গড়েন তিনি। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান করার পাশাপাশি উইকেটের পেছনে পাঁচটি ডিসমিসাল করেন লিটন। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ১০২ রানের অনবদ্য এক ইনিংস।

 

সেই সঙ্গে পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত নেন আরও চারটি ডিসমিসাল। ব্যাট হাতে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান এবং গ্লাভস হাতে মোট ৯টি ডিসমিসাল করে টেস্ট ক্রিকেটে নতুন এই মাইলফলকের একমাত্র মালিক হন তিনি।

 

লিটনের আগে এক টেস্টে দুটি হাফ-সেঞ্চুরির ইনিংসের পাশাপাশি ৮টি ডিসমিসালের বিশ্ব রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে লিন্ডসে প্রথম ইনিংসে ৬৯ রানের সঙ্গে ৬টি ডিসমিসাল এবং দ্বিতীয় ইনিংসে ১৮২ রান করার পাশাপাশি ২টি ডিসমিসাল করেছিলেন। প্রায় ছয় দশক পর লিন্ডসেকে ছাড়িয়ে সেই রেকর্ড এবার নিজের করে নিলেন লিটন দাস।

আরও পড়ুন