ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

সৌদি আরবের আরামকো তেল স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি হুথিদের

সৌদি আরবের আরামকো তেল স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি হুথিদের

আন্তর্জাতিক, আরব

সৌদি আরবের আরামকো তেল স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইয়েমেনের রাজধানী সানায় নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সম্ভাব্য হামলার আগে সানার নির্দিষ্ট এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সৌদি রাজধানী রিয়াদে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানিয়েছেন, সানায় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির সাবাহা কেন্দ্রীয় স্টেশনের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বিশেষ সামরিক অভিযান শুরুর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হচ্ছে।


এদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের আরামকো স্থাপনার আশপাশের কর্মী ও বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সৌদি বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।


সৌদি জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সোমবার রাতে রাজধানী লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে জোটের প্রতিরক্ষাব্যবস্থা।


সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৪ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। নিরাপত্তাঝুঁকির কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের মেয়াদ ১৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।


হুতিরা বিমানবন্দর ও খামিস মুশাইতের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। তবে সৌদি জোট জানিয়েছে, রিয়াদমুখী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।


নিজ ভূখণ্ডে হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে সৌদি আরব। একই সঙ্গে ইয়েমেনে হুতিদের সামরিক অবস্থান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে জোট। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


সূত্র: গালফ নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন