ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

রাজনীতি

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগে মারা গেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

প্রবীণ এই রাজনীতিক ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১ এবং ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ওই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন