ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

সারা বাংলা

ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযানে কোটি টাকার দুর্নীতির প্রমাণ

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে টানা দুই দিন অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে জেলা দুর্নীতি দমন কমিশন এ অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মসহ নানা ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে দুই দিনের অভিযান শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দুদক কর্মকর্তা জানান, হাসপাতালটিতে ক্যাথল্যাবের জন্য কেনা ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের একটি যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত রাখা হয়েছে। চালু না করায় গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া সাড়ে ১৫ কোটি টাকায় কেনা লিনিয়ার এক্সিলারেটর মেশিনটি ভবনের অভাবে এখনো বাক্সবন্দি অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। এতে সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করে দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, হাসপাতালের দালাল চক্রের মাধ্যমে রোগীদের বাইরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, এমএসআর সামগ্রী সংগ্রহ ও নিয়োগে অনিয়ম, এক্স-রে ও সিটি স্ক্যান মেশিনের ফিল্ম এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া হাসপাতালের পাঁচটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি নষ্ট এবং সচল বাকি তিনটি থেকে অর্জিত ভাড়ার টাকা চালকরা পরিশোধ করেননি বলেও অভিযানে দেখা গেছে।

আরও পড়ুন