ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

অপরাধ

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয়।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে ইনুকে প্রতিটি ক্ষেত্রে ১০ বছর করে কারাদণ্ড দেন, যা একসঙ্গে চলায় মোট সাজার মেয়াদ দাঁড়ায় ১০ বছর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনভিত্তিক 'কমান্ড রেসপন্সিবিলিটি' এবং কুষ্টিয়ায় ছয়জন হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছিল। ২০২৪ সালের ২৬ আগস্ট উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া এই নেতার বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচারও চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন