ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ছয় দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

ছয় দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

সারা বাংলা

ছয় দিন পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

বান্দরবন প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর বান্দরবান-থানচি সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। ছয় দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে বান্দরবান সদরের থানচি স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়।

আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিপুল অঙ্কের চাঁদা দাবি এবং চাঁদা না দিলে অপহরণের আতঙ্কে গত বৃহস্পতিবার বিকেল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন শ্রমিকরা। তবে কে বা কারা ঠিক কত টাকা চাঁদা দাবি করেছিল, সে বিষয়ে বাস মালিক বা শ্রমিকরা প্রকাশ্যে মুখ খোলেননি।

 

মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাস মালিক সমিতির এক বৈঠকের পর এই সংকট কাটে। বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, প্রশাসনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর এবং পর্যটকদের স্বার্থ বিবেচনা করে পুনরায় বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন