ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টানা ৬ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

টানা ৬ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

সারা বাংলা

টানা ৬ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু

বান্দরবান প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে বান্দরবান সদরের থানচি স্টেশন থেকে বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাস মালিক সমিতির এক বৈঠকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হলে পরিবহন শ্রমিকরা বাস চালাতে সম্মত হন। এর আগে, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিপুল অঙ্কের চাঁদা দাবি এবং চাঁদা না দিলে অপহরণের হুমকির কারণে গত বৃহস্পতিবার বিকেল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। তবে কারা এবং কত টাকা চাঁদা দাবি করেছে, সে বিষয়ে বাস মালিক ও শ্রমিকরা আতঙ্কে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

 

বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতকরণের আশ্বাস এবং পর্যটকদের স্বার্থ বিবেচনা করেই আবারও বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন