ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জন্ম থেকেই দুই হাত নেই, তবু উচ্চশিক্ষা নিচ্ছেন অদম্য হাবিব

জন্ম থেকেই দুই হাত নেই, তবু উচ্চশিক্ষা নিচ্ছেন অদম্য হাবিব

সারা বাংলা

জন্ম থেকেই দুই হাত নেই, তবু উচ্চশিক্ষা নিচ্ছেন অদম্য হাবিব

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জন্ম থেকেই দুটি হাত নেই, তবু শারীরিক এই সীমাবদ্ধতা তাঁর পথচলা থামাতে পারেনি। নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা জয় করে তিনি এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বলছিলাম রাজবাড়ী জেলার মৃগী ইউনিয়নের তরুণ হাবিবুর রহমানের কথা। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়টির দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত। পড়াশোনা শেষে একজন শিক্ষক হয়ে জ্ঞানের আলো ছড়ানোর স্বপ্ন দেখেন এই অদম্য তরুণ।

কৃষক বাবার সীমিত সামর্থ্যের পরিবারে চার ভাইবোনের মধ্যে হাবিব তৃতীয়। জীবনের শুরু থেকেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। যেসব কাজ অন্যদের কাছে সহজাত, সেগুলো হাবিবকে আয়ত্ত করতে হয়েছে নতুন কৌশলে। মানুষের কৌতূহলী দৃষ্টি আর সামাজিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দৈনন্দিন কাজ থেকে শুরু করে পড়াশোনা- সবকিছুতেই তিনি নিজের মতো করে পথ খুঁজে নিয়েছেন। ক্যাম্পাসে অন্য সাধারণ শিক্ষার্থীদের মতোই তিনি ক্লাস করেন, পড়াশোনা চালিয়ে যান এবং বন্ধুদের সঙ্গে সময় কাটান।

 

হাবিবের পথ কখনো মসৃণ ছিল না, তবে প্রতিটি বাধাই তাঁকে আরও দৃঢ় করেছে। অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও আত্মবিশ্বাস দিয়ে তিনি প্রমাণ করছেন যে, স্বপ্ন পূরণের ইচ্ছা থাকলে শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা হতে পারে না। নিজের জীবন বদলানোর পাশাপাশি শিক্ষকতার মাধ্যমে অন্যদের মাঝেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান দুই হাত ছাড়া ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলা এই শিক্ষার্থী।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন