ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের দুজনেরই বাড়ি নরসিংদী জেলা সদরে।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে নরসিংদী থেকে মোটরসাইকেলে করে ওই দুজন সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হলে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

 

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন