ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

জয়পুরহাটে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা

জয়পুরহাটে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা

বাংলাদেশ, সারা বাংলা

জয়পুরহাটে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই অক্টোবর ২০২৬ ০৩:৪৬:৫৯ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর সাকোওয়াত হোসেন (২২) নামের এক চালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) সকালে পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। পরিবারের দাবি, অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। নিহত সাকোওয়াত হোসেন পাঁচবিবি উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকোওয়াত। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। তার মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে রাতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


অবশেষে আজ বুধবার সকালে বাড়ির অদূরে পাথরঘাটা এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।


এ বিষয়ে পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন