ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির অভিযোগে ৪৫টি চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রামে অভিযান চালিয়ে চারটি স্থানের এসব চুল্লি ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও বিক্রি করে আসছিলেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের খবর পেয়ে চুল্লি তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন