ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

পূজার আগে কলকাতার ফ্লাইওভারে রং, পিছলে পড়ল ৩ বাইকার

পূজার আগে কলকাতার ফ্লাইওভারে রং, পিছলে পড়ল ৩ বাইকার

আন্তর্জাতিক, ভারত

পূজার আগে কলকাতার ফ্লাইওভারে রং, পিছলে পড়ল ৩ বাইকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কলকাতার চিংড়িঘাটা ফ্লাইওভারে রং করার পর বৃষ্টির মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যান। এমন একটি ভিডিও প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এবং হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)।

বুধবার (১৪ অক্টোবর) মোটরসাইকেলগুলোর পেছনের একটি গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, রংধনু রঙে রঙিন সড়কের একটি বাঁকে সতর্কভাবে চলার পরও চালকরা পিছলে পড়ে যাচ্ছেন।

 

দুপুরের দিকে যখন বৃষ্টি হচ্ছিল, তখন এ দুর্ঘটনা ঘটে। নতুন রঙের প্রলেপ দেওয়া পিচঢালা পথ মোটরসাইকেলের চাকার কোনো গ্রিপ দিচ্ছিল না। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শহরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে কেএমডিএ ও এইচআরবিসি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এই কর্মসূচির অধীনেই কলকাতার অত্যন্ত ব্যস্ত চিংড়িঘাটা উড়ালপুলের মতো প্রধান সড়কের উপরিভাগ রংধনু রঙে রাঙানো হয়েছিল।

 

উল্লেখ্য, শহরের অন্যতম ব্যস্ত এই ফ্লাইওভারটি ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসকে সেক্টর ফাইভের সঙ্গে যুক্ত করেছে। অভিযোগ উঠেছে, উপযুক্ত অ্যান্টি-স্কিড গুণসম্পন্ন থার্মোপ্লাস্টিক উপকরণের বদলে সাধারণ এনামেল পেইন্ট ব্যবহার করার কারণে বৃষ্টিতে ভিজে পথটি স্কেটিং রিংকের মতো পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে উঠেছে।

 

গত সপ্তাহে পুলিশের অনুমতি নিয়ে রাত ১১টা থেকে সকাল ৭টার মধ্যে এই উড়ালপুলে রং করার কাজ সম্পন্ন হয়। এই সৌন্দর্যবর্ধন প্রকল্পের তালিকায় অরবিন্দ সেতু, ধনধান্য সেতু, চেতলা ব্রিজ এবং ইএম বাইপাসের মেট্রোপলিটন ক্রসিং সংলগ্ন দুটি কালভার্টও অন্তর্ভুক্ত রয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন