বাংলাদেশ, সারা বাংলা
নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দিবাগত রাত পৌনে চারটার দিকে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই গোপন অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- নাটোর জেলার লালপুর থানার দক্ষিণ লালপুর এলাকার ফরমান আলীর ছেলে মোঃ আরিফুজ্জামান বাপ্পী (৪৮) এবং উত্তর লালপুর এলাকার মৃত আলম মোল্লার ছেলে মোঃ জিল্লুর রহমান (৪১)।
এসআরবি সূত্রে জানা যায়, আরিফুজ্জামান বাপ্পী মোটরসাইকেলে হেরোইন নিয়ে জিল্লুর রহমানের কাছে বিক্রির উদ্দেশ্যে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পূর্ব তথ্য পেয়ে এসআরবি-এর দলটি উপজেলার কচুয়া বাজার এলাকায় তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ৫২৫ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/ এসভিএন