ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয়

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই অক্টোবর ২০২৬ ০২:০৩:১৬ অপরাহ্ন

সাবেক উপমন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচবারের এই সাবেক সংসদ সদস্য বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারেক রহমান বলেন, আবদুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল একজন পরীক্ষিত সৈনিক। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে হারাল, যা দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন