ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার পিস সরঞ্জাম জব্দ

কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার পিস সরঞ্জাম জব্দ

সারা বাংলা

কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার পিস সরঞ্জাম জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে

আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হচ্ছে ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসের বর্ণাঢ্য আয়োজন। তিন দিনব্যাপী এ আয়োজনকে মাদকমুক্ত ও নিরাপদ করতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লালনমেলার মাঠে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় দুই হাজার পিস গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

 

লালন তিরোধান দিবসকে নিরাপদ, উৎসবমুখর ও মাদকমুক্ত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন