ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

বাংলাদেশ নিয়ে নেহা বোরার মন্তব্যে ভারতে সরকার উৎখাতের ষড়যন্ত্র দেখছে বিজেপি

বাংলাদেশ নিয়ে নেহা বোরার মন্তব্যে ভারতে সরকার উৎখাতের ষড়যন্ত্র দেখছে বিজেপি

আন্তর্জাতিক, ভারত

বাংলাদেশ নিয়ে নেহা বোরার মন্তব্যে ভারতে সরকার উৎখাতের ষড়যন্ত্র দেখছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারতের এক্টিভিস্ট নেহা বোরার বাংলাদেশের জেন-জি আন্দোলন নিয়ে করা এক মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি শিক্ষার্থীর একটি সাক্ষাৎকারের ভিডিও সামনে এনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী দাবি করেছেন, এটি ভারতে রেজিম চেঞ্জের এক প্রকাশ্য স্বীকারোক্তি।

ওই ভিডিওতে ২৯ বছর বয়সী নেহা বোরাকে বলতে শোনা যায়, ভারতে বর্তমানে তরুণ বা ‘জেন জি’দের যে আন্দোলন চলছে, তার পথ প্রথম দেখিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের ঘটনা ইঙ্গিত করে তিনি বলেন, ভারতেও তরুণরা ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে। বাংলাদেশ যেমন গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করেছে, ভারতের যুবসমাজও আজ একই সংগ্রাম করছে।

 

একই সঙ্গে তিনি দুই দেশের তরুণদের ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দক্ষিণ এশিয়া গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

 

এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী অভিযোগ তোলেন, রাহুল গান্ধী ও তার কংগ্রেস ইকোসিস্টেম কেবল রাজনৈতিক বিরোধিতা করছে না, বরং বাংলাদেশে যেভাবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে, ভারতেও ঠিক সেই উপায়ে অসাংবিধানিক ‘শাসন পরিবর্তন’ চাইছে। তিনি দাবি করেন, এর মাধ্যমে ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে এবং গণতন্ত্রকামী সবার উচিত এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন