বাংলাদেশ, সারা বাংলা
চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি: গ্রেপ্তার ৫

চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি অবসরে যাওয়ায় মতিন উল্লাহর পেনশন ও অবসরকালীন অর্থ রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে ডাকাতি করে চক্রটি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ থেকে ২০টি করে মামলা রয়েছে। তারা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত। এ সময় অস্ত্র, কার্তুজ, ছোরা, ট্রাকসহ সিসিটিভির সরঞ্জাম ও একটি ভাঙা তালা উদ্ধার করা হয়।
গত ১০ অক্টোবর রাতে মিরসরাইয়ের মধ্যম ওয়াহেদপুরের শেখের তালুক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/ এসভিএন