ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীতে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

নরসিংদীতে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীতে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১১

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নরসিংদীতে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলার মাহমুদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল (৩৫) রায়পুরার মেথিকান্দা এলাকার নারায়ণ চন্দ্র শিলের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নরসিংদীর আরশিনগর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা রায়পুরার মাহমুদনগর এলাকায় পৌঁছালে রায়পুরা থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবোঝাই সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দুটি সিএনজির চালকসহ ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, বাকিরা সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।


নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, ‘দুপুরে দুর্ঘটনার শিকার ১২ জন রোগী আমাদের কাছে আসেন। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আমরা পাই। আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।’


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন