ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ, সারা বাংলা

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ (স্পেশাল কোম্পানি)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির সোনাডাঙ্গা থানাধীন কলাবাগান এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে ছিনতাইকালে চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনার প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ ও মো. ইব্রাহিম গাজীকে গ্রেপ্তার করা হয়।


জানা যায়, গত ৯ অক্টোবর রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম। পথে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর কুপিয়ে জখম করে। পরে খুলনা থানার অফিসার ইনচার্জ ও সোনাডাঙ্গা থানার টহল পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


পরবর্তীতে তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন