আন্তর্জাতিক
এডেনে হুতিদের হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এডেনে হুতিদের একটি সন্দেহভাজন হামলার হাত থেকে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি বৃহস্পতিবার এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানিয়েছেন, এডেনের আল-মাশাইক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা।
এর আগে প্রাসাদের কাছাকাছি এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে, ভয়াবহ এই হামলায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।
ডিবিসি/এসডব্লিউএন