ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

SATA 2026-এ ‘লিডিং লাক্সারি হোটেল/রিসোর্ট’ পুরস্কার জিতল বে-ওয়াচ বিচ হোটেল অ্যান্ড স্পা

SATA 2026-এ ‘লিডিং লাক্সারি হোটেল/রিসোর্ট’ পুরস্কার জিতল বে-ওয়াচ বিচ হোটেল অ্যান্ড স্পা

বিবিধ

SATA 2026-এ ‘লিডিং লাক্সারি হোটেল/রিসোর্ট’ পুরস্কার জিতল বে-ওয়াচ বিচ হোটেল অ্যান্ড স্পা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বাংলাদেশের কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে-ওয়াচ বিচ হোটেল অ্যান্ড স্পা দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পর্যটন স্বীকৃতি South Asian Travel Awards (SATA) 2026-এর ‘Leading Luxury Hotel/Resort’ পুরস্কার অর্জন করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন অঙ্গনে বাংলাদেশের আতিথেয়তা শিল্পের সম্ভাবনা এবং ইনানির অনন্য প্রাকৃতিক সৌন্দর্য নতুন করে পরিচিতি লাভ করেছে।

এটি বে-ওয়াচের দ্বিতীয়বারের মতো South Asian Travel Awards অর্জন। এর আগে ২০২৫ সালেও প্রতিষ্ঠানটি SATA-তে পুরস্কার অর্জন করে। ২০২৬ সালের পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৮ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত Barceló Nasandhura Maldives-এ অনুষ্ঠিত হয়।

 

বে-ওয়াচ বিচ হোটেল অ্যান্ড স্পার ক্লাস্টার ম্যানেজার (অপারেশনস অ্যান্ড সেলস) মো. নিজাম উদ্দিন আল সুমন বলেন, আমাদের কাছে এই অর্জন কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা। বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও বিনোদনশিল্পে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে আমরা একে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখি। আমরা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত লাক্সারি হসপিটালিটি ব্র্যান্ড গড়ে তুলতে চাই না, আমরা চাই বাংলাদেশের পর্যটনের নতুন সম্ভাবনাগুলো বিশ্বদরবারে তুলে ধরতে, পর্যটকদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরি করতে এবং দেশের পর্যটনশিল্পের টেকসই বিকাশে ভূমিকা রাখতে।'

 

SATA 2026-এর এই স্বীকৃতিকে সামনে রেখে বে-ওয়াচ ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশীদারত্ব বৃদ্ধি, নতুন পর্যটক আকর্ষণ এবং বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।


প্রতিষ্ঠানটির মতে, এই পুরস্কার যেমন গর্বের, তেমনি এটি আরও উন্নত সেবা, অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা এবং দেশের পর্যটনশিল্পে ইতিবাচক অবদান রাখার দায়বদ্ধতাও বাড়িয়ে দিয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন