সারা বাংলা
থানচির দুর্গম পাহাড়ে সীমান্ত রক্ষা ও মানবিক সেবায় নির্ভীক ৩৮ বিজিবি

পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদীবেষ্টিত বান্দরবানের থানচিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক-এর নেতৃত্বে এই দুর্গম পার্বত্য এলাকায় বাহিনীটির দুর্দান্ত ও সরব উপস্থিতি রয়েছে।
বাংলাদেশের অন্যতম দুর্গম এই অঞ্চলে প্রতিদিন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছেন ৩৮ বিজিবির সদস্যরা। কখনো সীমান্ত পাহারায় দুর্গম পাহাড়ের চূড়ায়, কখনো গভীর অরণ্যে বিশেষ অভিযানে, আবার কখনো বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে ছুটে চলাই তাদের দৈনন্দিন কাজ।
দেশের সীমান্ত নিশ্ছিদ্র রাখার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেও ভোলেন না এই ব্যাটালিয়নের সদস্যরা। অসুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসাসহ নানা সহায়তা প্রদান এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ৩৮ বিজিবি।
দুর্গম পথ আর কঠিন দায়িত্বের মাঝেও দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনকল্যাণে ৩৮ বিজিবির এই নির্ভীক পথচলা অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন