ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুজনের

সারা বাংলা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুজনের

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যশোরের চৌগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৯) ও মিথিলা (১৫) নামে দুই কিশোর-কিশোরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার টালীখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত মিথিলার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামে।  তাঁরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে আরাধ্যা রেস্টুরেন্টে যাওয়ার পথে টালীখোলা এলাকায় একটি মিনি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আমজাদ হোসেন ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন জানান, এ সময় মোটরসাইকেলটি মিথিলা চালাচ্ছিলেন এবং তার মাথায় হেলমেট ছিল না বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।

 

দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

 

আহত মিথিলা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন