ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নেত্রকোণায় দোকানে ঢুকে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

নেত্রকোণায় দোকানে ঢুকে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

বাংলাদেশ, সারা বাংলা

নেত্রকোণায় দোকানে ঢুকে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান।

নিহত সেনা সদস্যের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির।  তিনি ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফেসবুক পেজ চালাতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত আটটার দিকে লুৎফুজ্জামান আলিফ উতরাইল বাজারে একটি দোকানে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে তার উপর গুলি ছোড়ে। স্থানীয় লোকজন দৌড়ে এলে ওই যুবকেরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্তলে মারা যান।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন  করেছেন। 

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন