ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খেয়ে ফেলা ব্যক্তি আটক

জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খেয়ে ফেলা ব্যক্তি আটক

বাংলাদেশ, সারা বাংলা

জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খেয়ে ফেলা ব্যক্তি আটক

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫শ টাকার বাজি ধরে একটি জীবন্ত শালিক পাখিকে নিষ্ঠুরতার মাধ্যমে মেরে কাচা মাংস খাওয়ার ঘটনা ঘটেছে।

মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি বাজারে এই ঘটনা ঘটে। 


৫শ টাকার বাজিকে কেন্দ্র করে জীবন্ত শালিক পাখির প্রতি নৃশংস আচরণের মাধ্যমে মেরে ফেলার ভিডিও  বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ সময় দেখা যায় একজন ব্যক্তি জীবন্ত একটি শালিক পাখির চামড়া ছিড়ে টেনে তুলছেন আর পাখিটা প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। ওই অবস্থায় পাখির কাচা মাংস ছিড়ে খাচ্ছে ব্যক্তিটি। 


জীবন্ত পাখি খাওয়ার দৃশ্য দেখে দর্শকরা উল্লাস করছে।


নিষ্ঠুরভাবে জীবন্ত পাখিকে ছিড়ে খাওয়ার দৃশ্যটি দর্শকদের সামনে উল্লাস করে খাওয়া ব্যক্তিটিকে আইনের আওতায় আনার দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে এই ঘটনায় সাদুল্লাহ নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মাদারগঞ্জ থানা পুলিশ। 

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন