ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

আজ গায়ে হলুদ, রাত পোহালেই কাল বিয়ে। বর বরণে নববধূর বাড়ীতে আলোকসজ্জায় সজ্জিত গেট, সাজানো হয়েছে বাড়িঘর। বরের বাড়ীজুড়েও বিয়ের আনন্দ আর সাজ সাজ রব। সেই আনন্দ মুহুর্তেই রুপ নিলো বিষণ্ণতায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কনের বাড়িতে খবর এলো পৃথিবী থেকে বিদায় নিয়েছে বর আরিফ শাহরিয়ার সৌমিক। মুহূর্তেই ম্লান হয়ে যায় আনন্দ। নববধূর বাড়ির পাশাপাশি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় বরের বাড়িতে শোকে স্তব্ধ হয় স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষীরা।

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ট্রিপল-ই বিষয়ে নিয়ে ফার্ষ্ট ক্লাস সেকেন্ড হয়ে উত্তীর্ণ হন আরিফ শাহরিয়ার সৌমিক (২১)।

 

সৌমিকের একমাত্র বড় বোন শারমিন সুলতানা বলেন, সৌমিক ঢাকা থেকে এক মাস আগে বাড়িতে আসেন। গত চার দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে বেসরকারি হাসপাতাল মাইশা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। শারমিনের অভিযোগ সেখানে দীর্ঘক্ষন বসে থাকার পর বেলা ১টার দিকে ডা. মনির হোসেন মুরাদ ব্যবস্থাপত্র লিখে দেন।

 

ওষুধপত্র নিয়ে সৌমিককে বাড়ি নিয়ে যায় স্বজনরা। পরে বিকেলে সৌমিক আরও বেশি অসুস্থ হয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। শারমিনের অভিযোগ, জরুরী বিভাগের সামনে প্রায় একঘণ্টা রিকশায় বসে ছিলেন সৌমিক। পরে চিকিৎসক সৌমিককে মৃত ঘোষনা করেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন