বাংলাদেশ, সারা বাংলা
বাইকের ধাক্কায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিহত

মাদারীপুরে শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ নিহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিক শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ শিবচর পৌরসভার কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন।
এসময় দ্রুত গামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে।
ডিবিসি/ আরএফই