ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, মানতে হবে ১৫ নভেম্বরের মধ্যে

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, মানতে হবে ১৫ নভেম্বরের মধ্যে

বাংলাদেশ, জাতীয়

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, মানতে হবে ১৫ নভেম্বরের মধ্যে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই অক্টোবর ২০২৬ ১০:২৫:৩৭ পূর্বাহ্ন

মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মালিকদের নিজ উদ্যোগে এটি স্থাপন করতে হবে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে মোটরসাইকেলের সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। কোনো নকশা বা বাড়তি শোভাবর্ধন করা যাবে না।

 

স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী পেছনে আরএফআইডিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন