ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে সতর্ক ৩২ হাজার নিরাপত্তাকর্মী

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে সতর্ক ৩২ হাজার নিরাপত্তাকর্মী

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে সতর্ক ৩২ হাজার নিরাপত্তাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শুক্রবার (১৬ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ ও জাতীয় পতাকা মিছিল ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য ৩০ থেকে ৫০ হাজার মানুষের জমায়েত মোকাবিলায় প্রায় ৩২ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কনট প্লেস ও মধ্য দিল্লিতে ছয় হাজারের বেশি পুলিশ মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এর বাইরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ২৬ হাজার সদস্য অবস্থান করছেন।


প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি আহ্বায়ক অভিজিৎ দিপকে বিকেল ৫টায় ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন। এতে ছাত্রসংগঠন, অধিকারকর্মী ও আম আদমি পার্টির (আপ) সমর্থকদের অংশ নেওয়ার কথা রয়েছে।


তবে দিল্লি পুলিশ বড় আকারের মিছিলের অনুমতি দেয়নি। কনট প্লেস ও আশপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। নিরাপত্তার কারণে ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে, অন্য কোনো উপযুক্ত স্থানে সীমিতসংখ্যক বিক্ষোভকারীকে পতাকা মিছিলের অনুমতি দেওয়া হতে পারে।


এর আগে মঙ্গলবার সিজেপির দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়।


এদিকে সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় সেন্ট্রাল পার্ক ও রাজীব চকের আশপাশে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়েছে। জনসমাগম বাড়লে নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।


সূত্র: হিন্দুস্তান টাইমস


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন