ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরে ময়লার স্তূপে বিস্ফোরণ: ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন

গাজীপুরে ময়লার স্তূপে বিস্ফোরণ: ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন

সারা বাংলা

গাজীপুরে ময়লার স্তূপে বিস্ফোরণ: ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণে নুর মোহাম্মদ নামের এক ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নুর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে এবং পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজের দোকানের পাশের একটি ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে যান নুর মোহাম্মদ। সেখানে পড়ে থাকা একটি ককটেলসদৃশ বস্তু দেখে কৌতূহলবশত হাতে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেন তিনি। এসময় হঠাৎ বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় তাঁর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গুরুতর জখম হন তিনি।

 

পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়লার স্তূপে ককটেলসদৃশ বস্তুটি কীভাবে এল এবং কারা এটি সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন