ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

জার্মানির বিমানবন্দরে যাত্রীর স্যুটকেসে মিলল ৯২টি বিষধর সাপ ও গিরগিটি

জার্মানির বিমানবন্দরে যাত্রীর স্যুটকেসে মিলল ৯২টি বিষধর সাপ ও গিরগিটি

আন্তর্জাতিক, অন্যান্য

জার্মানির বিমানবন্দরে যাত্রীর স্যুটকেসে মিলল ৯২টি বিষধর সাপ ও গিরগিটি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

জার্মানির কোলন বন বিমানবন্দরে এক যাত্রীর স্যুটকেস থেকে ৩৭টি জীবিত বিষধর সাপ ও ৫৫টি গিরগিটি উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। সরীসৃপগুলো পাচারের চেষ্টার অভিযোগে ৪৫ বছর বয়সী এক মেক্সিকান দমকলকর্মীকে আটক করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে জার্মানিতে পৌঁছান ওই ব্যক্তি। বিমানবন্দরের ঘোষণা দেওয়ার মতো কিছু নেই লেখা সবুজ পথ দিয়ে বের হওয়ার সময় তাকে অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন দেখায়। এতে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের।


প্রথমে তার মাদক পরীক্ষা করা হলে কোকেনের উপস্থিতি শনাক্ত হয়। এরপর স্যুটকেস তল্লাশি করে কোনো মাদক পাওয়া না গেলেও বেরিয়ে আসে বিপুলসংখ্যক সাপ ও গিরগিটি। শ্যাম্পু ও ক্রিমের বোতল, প্লাস্টিকের পাত্র এবং মোজার ভেতরে লুকানো ছিল এসব সরীসৃপ। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে ভাইপার, র‍্যাটলস্নেক ও ইগুয়ানাও রয়েছে।


কোলন শুল্ক বিভাগের মুখপাত্র জেনস আহল্যান্ড জানান, বিমানবন্দরে কর্মকর্তারা নানা অদ্ভুত ঘটনার মুখোমুখি হলেও মেক্সিকো থেকে একসঙ্গে এত বিষধর সাপ ও গিরগিটি আনার ঘটনা আগে দেখেননি।


তিনি আরও জানান, প্রাণীগুলোকে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল। দীর্ঘ যাত্রাপথে কয়েকটির মৃত্যুও হয়েছে।


জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেন, ব্রাজিলের এক পরিচিত ব্যক্তির অনুরোধে তিনি প্রাণীগুলো নিয়ে এসেছেন। পরে তাকে জার্মানিতে প্রবেশের অনুমতি না দিয়ে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। জীবিত সরীসৃপগুলোকে জার্মানির একটি সাপের খামারে রাখা হয়েছে।


জার্মান শুল্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে এক হাজার ৩০০টির বেশি অভিযানে ৫৬ হাজার ৬০০টির বেশি সংরক্ষিত প্রাণী, উদ্ভিদ ও সেগুলো থেকে তৈরি পণ্য জব্দ করা হয়


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন