ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে তিরঙ্গা মিছিলের আগে অভিজিৎ দীপকে পুলিশের আইনি নোটিশ

দিল্লিতে তিরঙ্গা মিছিলের আগে অভিজিৎ দীপকে পুলিশের আইনি নোটিশ

আন্তর্জাতিক, ভারত

দিল্লিতে তিরঙ্গা মিছিলের আগে অভিজিৎ দীপকে পুলিশের আইনি নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে পরিকল্পিত ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আইনি নোটিশ দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় পতাকা নিয়ে আয়োজিতব্য কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসভবনে যান পুলিশের কয়েকজন সদস্য। অভিজিৎ দীপকে বর্তমানে ওই বাসায় অবস্থান করছেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে পুলিশ তাকে আনুষ্ঠানিক আইনি নোটিশ দেয়।


প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নোটিশের কাগজে কিছু লেখার পর তাতে স্বাক্ষর করছেন অভিজিৎ দীপকে। নোটিশে তাকে জানানো হয়েছে, কনট প্লেস ও সেন্ট্রাল পার্ক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। এ আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় বেআইনি জমায়েত ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তথ্য অনুযায়ী, পুলিশ অভিজিৎ দীপকেকে সতর্ক করে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো কর্মসূচি পালন করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


তবে অভিজিৎ দীপকে আগেই দাবি করেছেন, তাদের কোনো অনুমতিবিহীন বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা নেই। তিরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য কেবল ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা।


এদিকে পুলিশের এই সতর্কবার্তার পর নির্ধারিত কর্মসূচি কীভাবে পালিত হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে কর্মসূচি বাতিল বা স্থগিত করা হয়েছে কি না, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


সূত্র: ইন্ডিয়া টুডে


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন