ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে এবার রাজপথে থালাপতি বিজয়ের দল

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে এবার রাজপথে থালাপতি বিজয়ের দল

আন্তর্জাতিক, ভারত

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে এবার রাজপথে থালাপতি বিজয়ের দল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রথমবারের মতো অংশ নিয়েছে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। অভিনেতা ও রাজনীতিক বিজয়ের নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তামিলনাড়ুর চেন্নাইয়ে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেয়।

গত ৩ অক্টোবর বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’য় যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো আন্দোলনে এটিই টিভিকের প্রথম অংশগ্রহণ।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করো’ শীর্ষক এই বিক্ষোভের আয়োজন করেন কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকম ঠাকুর এবং তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি (টিএনসিসি)।


সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে উদ্বেগ ও আপত্তি জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি করেন।


কর্মসূচিতে ইন্ডিয়া জোটের সাতটি শরিক দলের নেতারা অংশ নেন। একই ইস্যুতে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও চলমান প্রতিবাদের মধ্যে চেন্নাইয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই বৈঠকের মাত্র পাঁচ দিন পর কংগ্রেসের আয়োজিত আন্দোলনে টিভিকের অংশগ্রহণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।


বিশেষ করে জোটে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো রাজপথের যৌথ কর্মসূচিতে টিভিকের উপস্থিতি বিরোধী দলগুলোর পারস্পরিক সহযোগিতার নতুন দিক তুলে ধরেছে।


তবে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনের বক্তব্য কিংবা বিক্ষোভের দাবির বিষয়ে কমিশনের প্রতিক্রিয়া প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন