ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

‘চলো যন্তর মন্তর’ ভিডিও গেমে ঘরে বসেই আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা!

‘চলো যন্তর মন্তর’ ভিডিও গেমে ঘরে বসেই আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা!

আন্তর্জাতিক, ভারত

‘চলো যন্তর মন্তর’ ভিডিও গেমে ঘরে বসেই আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

সশরীরে রাজপথে না নেমে কিংবা দিল্লি না গিয়েও ঘরে বসেই আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা দিতে তৈরি হয়েছে একটি নতুন থ্রিডি ভিডিও গেম। ‘যন্তর মন্তর চলো’ নামের এই ব্যঙ্গাত্মক গেমে খেলোয়াড়রা চাইলে ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টাকারী আন্দোলনকারী হতে পারেন, আবার চাইলে বিক্ষোভকারীদের আটকে দেওয়ার দায়িত্বে থাকা পুলিশের চরিত্রেও খেলতে পারেন।

ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক নানা বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে গেমটি তৈরি করেছেন উত্তর প্রদেশের বেরেলির বাসিন্দা ২৭ বছর বয়সী তথ্যপ্রযুক্তি পেশাদার সুরজ কুশওয়াহা। মূলত রাজপথে না নেমেও ভার্চুয়াল পরিসরে ভিন্নমত বা প্রতিবাদের ভাব প্রকাশের সুযোগ করে দেওয়াই এই গেমের উদ্দেশ্য।

 

এনডিটিভিকে সুরজ জানান, দিল্লির সাম্প্রতিক আন্দোলনের খবর দেখেই তিনি এই থ্রিডি গেমটি বানাতে উদ্বুদ্ধ হন। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি এবং একই সঙ্গে জেন-জি প্রজন্মের যেকোনো কঠিন বিষয়কে হালকাভাবে নিয়ে কনটেন্ট তৈরির প্রবণতা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

 

পেশায় ডেভঅপস প্রকৌশলী সুরজ কলেজজীবনে গেম ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি লিনাক্স বিষয়ক একটি ইউটিউব চ্যানেলও পরিচালনা করেন তিনি। গেমটির মূল পরিকল্পনা ও ডিজাইন সুরজের নিজস্ব হলেও কোডিং ও গ্রাফিক্সের কাজে তিনি 'ক্লদ'সহ বিভিন্ন এআই টুলের সহায়তা নিয়েছেন। গেমটি তৈরিতে অন্যতম অনুপ্রেরণা হিসেবে জনপ্রিয় গেম ‘স্লিদার ডট আইও’র কথাও উল্লেখ করেন তিনি।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন